হোম

পেট্রোবাংলায় ৭৫৩ জনের চাকরি, আবেদন শুরু ১৮ অক্টোবর

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পেট্রোবাংলায় মোট ১৯টি পদে ৭৫৩ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করার শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

এক নজরে পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামবাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)
নিয়োগের ধরনসরকারি চাকরি
বিজ্ঞপ্তি প্রকাশ২৯ সেপ্টেম্বর ২০২৬
মোট পদ১৯টি
মোট জনবল৭৫৩ জন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদন শুরু১৮ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ সময়১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা

পেট্রোবাংলায় যেসব পদে নিয়োগ

সহকারী ব্যবস্থাপক পদ

সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)

  • পদসংখ্যা: ৯৭টি
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
  • যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এইচএসসি/সমমানের পর চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

সহকারী ব্যবস্থাপক (আইন)

  • পদসংখ্যা: ৬টি
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
  • যোগ্যতা: আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/সমমানের ডিগ্রি।

সহকারী ব্যবস্থাপক (অর্থ)

  • পদসংখ্যা: ৬৩টি
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
  • যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)

  • পদসংখ্যা: ২৪৭টি
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
  • বিভাগ: মেকানিক্যাল ৭৪, ইলেকট্রিক্যাল ৪৯, সিভিল ৪০, সিএসই/আইটি ২৫, কেমিক্যাল ২৭, পেট্রোলিয়াম ১৪, আইপিই ৮, মেটালার্জি/এমএমই ৭, ইলেকট্রনিকস ২ এবং অটোমোবাইল ১টি।
  • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও নির্ধারিত অভিজ্ঞতা।

সহকারী ব্যবস্থাপক (জিওলজি)

  • পদসংখ্যা: ১২টি
  • বেতন স্কেল: ৪৪,০০০–৬৯,৮৫০ টাকা (গ্রেড-৯)
  • যোগ্যতা: জিওলজি/জিওলজি-সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

সহকারী ব্যবস্থাপক (জিওফিজিক্স)

  • পদসংখ্যা: ২টি
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
  • যোগ্যতা: জিওফিজিক্স/জিওফিজিক্স-সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/সমমানের ডিগ্রি।

সহকারী ব্যবস্থাপক (জিওকেমিক্যাল)

  • পদসংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
  • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/সমমানের ডিগ্রি।

সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট্রি)

  • পদসংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
  • যোগ্যতা: কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা অ্যাপ্লাইড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিগ্রি।

সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)

  • পদসংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
  • যোগ্যতা: এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ভূগোল ও পরিবেশ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি ডিগ্রি।

সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)

  • পদসংখ্যা: ১৫টি
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
  • যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসিতে নিবন্ধিত হতে হবে।

সহকারী ড্রিলার

  • পদসংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
  • যোগ্যতা: পেট্রোলিয়াম, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল বা মাইনিং টেকনোলজি বিষয়ে বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং নির্ধারিত অভিজ্ঞতা।

সহকারী ব্যবস্থাপক (কারিগরি)

  • পদসংখ্যা: ১১টি
  • বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
  • যোগ্যতা: বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

গ্রেড-১০-এর পদ

সহকারী কর্মকর্তা (প্রশাসন)

  • পদসংখ্যা: ৭০টি
  • বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা
  • যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা এইচএসসি/সমমানের পর চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

সহকারী কর্মকর্তা (আইন)

  • পদসংখ্যা: ৪টি
  • বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা
  • যোগ্যতা: আইন বিষয়ে স্নাতকোত্তর অথবা আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/সমমানের ডিগ্রি।

অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান

  • পদসংখ্যা: ১টি
  • বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা
  • যোগ্যতা: ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিগ্রি।

সহকারী কর্মকর্তা (অর্থ)

  • পদসংখ্যা: ৫৩টি
  • বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা
  • যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

উপ-সহকারী প্রকৌশলী

  • পদসংখ্যা: ১৫০টি
  • বিভাগ: মেকানিক্যাল ৫৬, ইলেকট্রিক্যাল ৩২, সিভিল ৩১, কম্পিউটার/আইটি ৮, ইলেকট্রনিকস ৩, অটোমোবাইল ৯, কেমিক্যাল ৫, পাওয়ার ৫ এবং টেলিকম ১টি।
  • বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা
  • যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

ট্রেইনি ডিলার

  • পদসংখ্যা: ৪টি
  • বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা
  • যোগ্যতা: পাওয়ার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা মেশিন টেকনোলজি বিষয়ে সরকারি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

সহকারী কর্মকর্তা (কারিগরি)/উপ-সহকারী কারিগরি কর্মকর্তা

  • পদসংখ্যা: ১১টি
  • বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা
  • যোগ্যতা: বিজ্ঞান/কারিগরি বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি/সমমানের পর সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি।

পেট্রোবাংলায় ৭৫৩ জনের চাকরি আবেদন পদ্ধতি

পেট্রোবাংলার এই নিয়োগে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা, আবেদন ফি ও অন্যান্য শর্ত ভালোভাবে পড়ে নেওয়া উচিত।

আবেদন ফরম পূরণের সময় প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে আবেদন বাতিল হতে পারে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদন শুরু: ১৮ অক্টোবর ২০২৬
  • আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা

পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ দেখুন

আবেদন করার আগে প্রার্থীদের পেট্রোবাংলার প্রকাশিত অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে বিস্তারিত শর্ত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়োগসংক্রান্ত পদ, যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে।

অফিশিয়াল ওয়েবসাইট: https://petrobangla.org.bd

নোট: আবেদন করার সময় প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত মূল বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসরণ করতে হবে। আবেদনের সময়সীমা ও অন্যান্য তথ্য পরিবর্তিত হলে কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনাই চূড়ান্ত বলে গণ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button