এইচএসসি পাসেই ৬০০ জনের চাকরি বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। এইচএসসি পাস যোগ্যতায় ৬০০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুত ও বিপণন প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেড। প্রতিষ্ঠানটি সেলসম্যান পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আপনারা যারা এইচএসসি পাশে চাকরি খুজছেন তাদের জন্য বড় একটি সুযোগ। ৬০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে ইজি ফ্যাশন লিমিটেড।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সেলসম্যান পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস হতে হবে। এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে প্রার্থীদের বিক্রয়কাজে দক্ষতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৪ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
এক নজরে ইজি ফ্যাশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড
- পদের নাম: সেলসম্যান
- পদসংখ্যা: ১টি
- মোট নিয়োগ: ৬০০ জন
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
- অন্যান্য যোগ্যতা: বিক্রয়কাজে দক্ষতা
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক
- কর্মক্ষেত্র: শোরুম
- প্রার্থীর ধরন: শুধু পুরুষ
- বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর
- কর্মস্থল: যেকোনো স্থানে
- মাসিক বেতন: ১৪ হাজার টাকা
- আবেদনের মাধ্যম: অনলাইন
- আবেদন শুরুর তারিখ: ৮ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৬ নভেম্বর ২০২৬
- অফিশিয়াল ওয়েবসাইট: https://easyfashion.com.bd
আবেদনের যোগ্যতা ও শর্ত
ইজি ফ্যাশন লিমিটেডের সেলসম্যান পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তিতে এ পদে শুধু পুরুষ প্রার্থীদের আবেদনের সুযোগের কথা উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুনঃ বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – আবেদন শুরু ১৩ অক্টোবর
চাকরিটি চুক্তিভিত্তিক এবং নির্বাচিতদের প্রতিষ্ঠানের শোরুমে দায়িত্ব পালন করতে হবে। বিক্রয়কাজে দক্ষতা থাকলে প্রার্থীরা এ পদে কাজ করার সুযোগ পাবেন। অভিজ্ঞতা বাধ্যতামূলক না হওয়ায় নতুন চাকরিপ্রার্থীরাও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত কর্মীদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। তবে অতিরিক্ত সুবিধাগুলোর বিস্তারিত তথ্য জানতে আগ্রহী প্রার্থীদের মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নিতে হবে। আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্য জানতে ইজি ফ্যাশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https://easyfashion.com.bd ভিজিট করা যেতে পারে।
আবেদনের শেষ সময়: ৬ নভেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।
সূত্র:ঢা/পো
আরো পড়ুনঃ বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – NAVY Job Circular 2026