সিটি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি, বেতন ৬৫ হাজার টাকা

বেসরকারি খাতে ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য নতুন সুযোগ এসেছে। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংক পিএলসিতে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করা যাচ্ছে। ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগের এ নিয়োগে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের পাশাপাশি আকর্ষণীয় বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
সম্প্রতি এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম ও যোগ্যতা
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতাও থাকতে হবে।
আরো পড়ুনঃ বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – NAVY Job Circular 2026
আবেদনকারীর বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে। চাকরিটির জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা চাওয়া হয়নি। ফলে সদ্য স্নাতক শেষ করা যোগ্য প্রার্থীরাও এতে আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্যই আবেদনের সুযোগ রয়েছে।
বেতন ও অন্যান্য সুবিধা
সিটি ব্যাংকে নিয়োগ পাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে মাসিক ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর বেতন বেড়ে ৬৫ হাজার টাকা হবে।
এর পাশাপাশি কর্মীদের জন্য রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা সুবিধা, ক্রেডিট কার্ড সুবিধা, পারফরম্যান্স বোনাস, চিকিৎসা ভাতা ও উৎসব বোনাস। সপ্তাহে দুই দিন ছুটিসহ ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সিটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসহ নিয়োগের সব শর্ত ভালোভাবে দেখে নেওয়া উচিত।
আবেদন শুরু: ৬ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
চাকরির ধরন: পূর্ণকালীন
সূত্র:ঢা.পো.
আরো পড়ুনঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৪ জনের নিয়োগ, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর